বেনাপোল সীমান্তে সাজাপ্রাপ্ত আসামী আটক

প্রকাশিত: 12:21 PM, November 2, 2019

বেনাপোল সীমান্তে সাজাপ্রাপ্ত আসামী আটক

এসএম স্বপন,বেনাপোলঃ বেনাপোল সীমান্ত থেকে
উজ্জ্বল মোল্যা (৪০) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ নভেম্বর) সকালে বেনাপোল পৌর এলাকার ভবেরবেড় গ্রাম থেকে অভিযান চালিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশ তাকে আটক করে।

আটক উজ্জ্বল বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক সাজাপ্রাপ্ত আসামী গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে, এমন খবরে ভবেরবেড় গ্রামে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উজ্জ্বলকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার এসআই এইচ.এম.এ লতিফ
বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিকে দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ