ঢাকা [english_date] | [bangla_date]
খাদেমুল মোরসালিন শাকীর, রংপুর ব্যুরো !!নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের সরঞ্জাবাড়ী গ্রাম থেকে ৯১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানা পুলিশ ওই ইউনিয়নের সরঞ্জাবাড়ী গ্রামের তাহাবুল ইসলামের ছেলে সাইদুল ইসলামের (৩৪) বাড়ীর পিছন দিকে ছাইয়ের স্তুপ থেকে ৯১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় এলাকার উৎসুক জনতা ফেন্সিডিল উদ্ধারের সময় ভিড় করে। এ নিয়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে মামলা হচ্ছে,মামলার পর আসামীকে আটক করা হবে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST