ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:49 AM, November 15, 2019
আবু মুসা নাটোর থেকেঃ নাটোরের লালপুরে পিতাকে হত্যার দায়ে পুত্র মনছুর আলীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান সিদ্দীক আসামির উপস্থিতিতে এ রায় দিয়েছেন।একই সাথে আসামিকে ২০ হাজার ১ টাকা জরিমানা আনাদায়ে আরো ৬ মাস ১ দিনের কারাদন্ড দেয়া হয়েছে।সরকারি কৌসুরী মাসুদ হাসান জানিয়েছেন,২০১৩ সালের ১৩ মার্চ নাটোরের লালপুর উপজেলার সোভ গ্রামের ঘুঘুর আলীর সাথে বেগুন বিক্রির টাকা নিয়ে ছেলে মনছুর আলীর বিরোধ বাধে।এক পর্যায়ে মনছুর উত্তেজিত হয়ে তার বাবার শরীরে শাবল ঢুকিয়ে দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল বাবার।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST