ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:59 AM, June 29, 2020
আর কে রিপন::
বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস আমাদের কাছ থেকে আনন্দ কেড়ে নিয়েছে। আমরা আর আগের মতো খোলা আকাশের নিচে ইচ্ছামতো নিশ্বাস নিতে পারছি না। পারছি না চায়ের দোকানে বন্ধুরা মিলে হাসি-গল্পে মেতে উঠতে। প্রাণখোলা আড্ডা দিতে।
বাবা, মা থেকে সন্তান দূরে সরে যাচ্ছে। মানুষ, মানুষকে ভয় পাচ্ছে। ঠিক এমনি সময় করোনা নিয়ে গীতিকবি লক্ষ্মণ এর কথায় এস কে সমীর এর সুর ও সংগীতে কণ্ঠশিল্পী জয় এর ‘ক্ষমা চেয়েছি’ শিরোনামের একটি মিউজিক ভিডিও বাজারে নিয়ে এসেছে আই গ্লাস মিউজিক ইউটিউব চ্যানেল। ইতোমধ্যে ইউটিউবে গানটি দারুণ সাড়া ফেলেছে।
গানটি প্রসঙ্গে গীতিকার লক্ষ্মণ বলেন, গানটা লেখা মূলত করোনা ভাইরাসকে নিয়ে। কিন্তু করোনাভাইরাসের কারণে আমরা মানুষ, মানুষ থেকে দূরে চলে যাচ্ছি। সন্তান তার মায়ের কাছে যেতে পারছে না। আত্মীয়-স্বজন কেউ কারো বাড়ি যেতে পারছে না। খোলা মন নিয়ে কেউ কারো কাছে যেতে পারছে না। সব কিছুর মধ্যে একটা ভয় কাজ করছে। সেই ভাবনা থেকেই গানটা লেখা। মূলত আমরা বিধাতার কাছে প্রার্থনা করছি গানের সুরে সুরে। এই মহমারি থেকে তিনি যেনো আমাদের রক্ষা করেন।
কণ্ঠশিল্পী জয় বলেন, শিল্পী হিসেবে আমারও একটা দায়বদ্ধতা আছে। এই করোনাকালে কেউই আমরা ঘর থেকে বের হতে পারছি না। না পারছি খোলা মাঠে বুক ভরে নিশ্বাস নিতে, না পারছি গলা ছেড়ে গান করতে। যেহেতু গানের কথাগুলো সমসাময়িক ও বাস্তবধর্মী; তাই আমার কাছে মনে হয়েছে এই নিরানন্দ সময়ে এই গানটির মাধ্যমে কিছুটা হলেও মানুষকে আনন্দ দিতে পারবো।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST