ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 6:41 PM, August 31, 2020
এসএম স্বপন (যশোর) অফিসঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ রুবেল হোসেন (২৮) নামে এক মাদকনবিক্রেতাকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন র্যাব-৬।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২ টার সময় বেনাপোল সীমান্তের বারোপোতা গ্রাম থেকে আটক করা হয়।
আটক রুবেল বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের মোসারফ হোসেনের ছেলে।
যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম সরোয়ার হোসাইন বিকাল ৪ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বারোপোতা গ্রামে অভিযান চালানো হয়। এসময় রুবেল হোসেন নামে এক যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামালা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST