ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 6:31 PM, September 30, 2020
এসএম স্বপন, যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শায় ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি ইজিবাইক সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাগআঁচড়া
তেতুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল বড়আঁচড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে লিটন হোসেন (২৫) ও একই গ্রামের তরিকুল ইসলাম (২৪)।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেতুলতলা পাঁকা রাস্তা থেকে অভিযান চালিয়ে ১৫০ ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ তাদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST