ঢাকা [english_date] | [bangla_date]
এসএম স্বপন, যশোর প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৫ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০২ অক্টোবর) বিকালে বেনাপোল সীমান্তের ভবারবেড় গ্রাম থেকে পোর্টথানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলো, বেনাপোলের ভবারবেড় গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহে আলম ও তৈয়েব আলীর স্ত্রী লাইলী বেগম।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুই মাদক ব্যবসায়ী ফেন্সিডিল এনে বাড়িতে বিক্রি করেছে। এমন খবরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা। এসময় তাদের ঘর থেকে ২৫ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শনিবার যশোর আদালতে সোপর্দ করা হবে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST