ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:16 PM, October 4, 2020
মোঃ সাগর মল্লিক
খুলনা ব্যুরো:
বাগেরহাটের বিভিন্ন উপজেলায় সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা ও নানাবিধ অনিয়মের সংবাদ আলোকিত সময় এ প্রচারিত হবার পর বিষয়টি নজরে এনে জেলা সিভিল সার্জন কে, এম হুমায়ুন কবীর বিভিন্ন উপজেলায় শুদ্ধি অভিযান শুরু করেছে।তারই ধারাবাহিকতায় জেলার ফকিরহাট উপজেলায় পরিত্রাণ ক্লিনিক,আহম্মাদিয়া ক্লিনিক ও শিকদার ক্লিনিকে সিভিল সার্জন তদারকি শুরু করেন।এসময় পরিত্রাণ ক্লিনিকে নিয়মানুযায়ী কোন এমবিবিএস ডাক্তার এবং মান সম্মত পরিবেশ না থাকায় অত্র পরিত্রাণ ক্লিনিক বন্ধ করার আদেশ প্রদান করেন। এবং বাকী দুইটি ক্লিনিক অনলাইন আবেদন করায় তাদের পরিচালনা করার অনুমতি দিয়েছে সিভিল সার্জন। এসময় উপস্থিত ছিলেন,ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমাদ্দার সহ অনেকেই


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST