ঢাকা [english_date] | [bangla_date]
এসএম স্বপন, যশোর প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২০টি তাজা ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বেনাপোল বন্দরের ৫ নং গেটের সামনে আব্দুর রশিদের বাড়ি থেকে এ ককটেলগুলো উদ্ধার করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়ানের বেনাপোল ক্যাম্পের সুবেদার শহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দরের ৫ নং গেটের সামনে আব্দুর রশিদের বাড়ির দ্বিতীয় তলার টয়লেটের মধ্যে থেকে ২০টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ককটেল বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে বলে তিনি জানান।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST