ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:16 PM, October 7, 2020
এসএম স্বপন, যশোর প্রতিনিধিঃ যশোরের
বেনাপোল সীমান্ত থেকে ১৫ বোতল ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার আসামী নাসিমা (৫১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১২ টা সময় তাকে আটক করে পোর্ট থানা পুলিশ।
আটক নাসিমা শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের জামাল হোসেন স্ত্রী।
পুলিশ জানায়, গোপন খবরে জানা যায়, এক নারী মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে সীমান্তের গাতীপাড়া শিকড়ি কাঁচা রাস্তার হয়ে বেনাপোলের দিকে যাবে।
এমন সংবাদে পোর্ট থানার এসআই রিয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে।
তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানা সহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর আগেও মাদকদ্রব্য সহ তাকে আটক করে যশোর আদালতে পাঠানো হয়েছিল। কিন্তু সে জামিনে এসে আবারও মাদক ব্যবসা শুরু করে বলে পুলিশ জানায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST