ঢাকা [english_date] | [bangla_date]
খুলনা ব্যুরোঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আট্টাকা এলাকা থেকে ৯৯পিচ
ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারীকে আটক করেছে খুলনা আর্ম পুলিশ ব্যাটেলিয়ান ৩.
এপিবিএন এর একটি দল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১টায়
এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে সংগীয় ফোর্স আট্টাকা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আট্টাকা এলাকার শাহারিয়ার বাবু (২৭) ও আট্টাকী এলাকার বাপ্পি শেখ (২৮) নামের দুই মাদককারবারীকে আটক করে।
এসময় তাদের নিকট থেকে ৯৯পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST