ঢাকা [english_date] | [bangla_date]
এসএম স্বপন(যশোর)অফিসঃ “মাদক একেবারেই নয়, খেলাধূলায় মিলবে জয়” “এসো ভাই খেলা করি, মাদককে না বলি”। এই স্লোগানে যশোরের বেনাপোলে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে বেনাপোল বাজারে অবস্থিত পৌর আওয়ামী লীগের কার্যালয়ে মেসার্স রেহেনা ট্রেডার্সের স্বত্বাধিকারী এনামুল হক মুকুলের পক্ষ থেকে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাট-বল, জার্সি সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান সহ অন্যান্য নেতাকর্মীরা।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST