যশোরের ঝিকরগাছায় নারীকে গণধর্ষণ

প্রকাশিত: 7:11 PM, October 15, 2020

যশোরের ঝিকরগাছায় নারীকে গণধর্ষণ

যশোর অফিসঃ যশোরের ঝিকরগাছায় বুধবার রাত সাড়ে ৮ টার সময়
মোবাইল ফোনে ডেকে এনে সদর ইউনিয়নের দোস্তপুর গ্রামে এক নারীকে গণধর্ষণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে থানা পুলিশ ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় চারজনের নামে একটি গণধর্ষণ মামলা করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার দুপুরে গণধর্ষণের মূলহোতা রফি মিয়া শুভকে (২৫) গ্রেফতার করেছে।

থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মেজবাউদ্দীন আহমেদ জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোস্তপুর গ্রামের ওই নারীকে (৩০) তার শ্বশুরালয়ের আত্মীয় রফি মিয়া শুভকে মোবাইল ফোনে একটি মিসকল দেন। এর জের ধরে রাত সাড়ে ৮ টার দিকে রফি মিয়া শুভ ফোন করে ওই নারীকে বাড়ির বাহিরে আসতে বলে। তখন শুভ নারীকে পার্শ্ববর্তী মির্জাপুর গ্রামের গোয়ালদাহ মাঠে একটি বেগুনের ক্ষেতে নিয়ে যায়। সেখানে পালাক্রমে দোস্তপুর গ্রামের রাহুল হোসেন (২২), সোহান হোসেন (২৩) ও সাদ্দাম হোসেন (২০) ধর্ষণ করে। পুলিশ ধর্ষক রফি মিয়া শুভকে আটক করেছে। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। সে দোস্তপুর গ্রামে শ্বশুর বাড়িতে থাকে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাকি ধর্ষকদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ