ঢাকা [english_date] | [bangla_date]
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১কেজি ৪শ’ গ্রাম গাঁজা সহ রুবেল হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে বেনাপোল পৌরসভা রোডের স’মিলের সামনে থেকে তাকে আটক করে পোর্ট থানা পুলিশ।
আটক রুবেল বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে পৌরসভা রোডের (পাটবাড়ি) স’মিলের সামনে অবস্থান করছে, এমন গোপন খবরে সেখানে অভিযান চালিয়ে ১কেজি ৪শ’ গ্রাম গাঁজা সহ তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST