ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:14 PM, October 21, 2020
যশোর অফিসঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এ সময় বন্দরে পণ্য খালাস ও বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মুস্তাফিজুর রহমান জানান, ভারতে দুর্গাপূজার ছুটি থাকায় ২৩ অক্টোবর সকাল থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন।
আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে পণ্য খালাস, লোড-আনলোড ও বন্দর কাস্টমসে কাজ চলবে। ২৭ অক্টোবর সকাল থেকে দুই দেশের মধ্যে পূনরায় আমদানি-রপ্তানি শুরু হবে বলেও জানান তিনি।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST