ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 10:48 PM, October 23, 2020
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের শার্শা থেকে পুটখালী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য বালুন্ডা গ্রামের শামসুন্নাহারের ছেলে সুজনকে (২৮) ৭০বোতল ফেনসিডিলসহ
আটক করেছে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে
তাকে আটক করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, মাদক পাচারের গোপন খবরে বাগআঁচড়া সাতমাইল রোড এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল সহ সুজনকে আটক করা হয়।
আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল তাকে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST