বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি আটক

প্রকাশিত: 11:18 PM, October 29, 2020

বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি আটক

এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫শ’ গ্রাম গাঁজা সহ
জুলফিকার আলী (৪৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক জুলফিকার বেনাপোল পোর্ট থানার উত্তর বারপোতা গ্রামের মৃত: আওলাদ মুন্সীর ছেলে।

পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সংগীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা গ্রামস্থ পুটখালী ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজা সহ তাকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির নামে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ