ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:45 PM, November 3, 2020
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের শার্শায় ২২ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ আকবর আলী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার বসতপুর মাদ্রাসা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আকবর শার্শা থানার রুদ্রপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদে জানা যায়, মাদক ব্যবসায়ীরা মাদকের একটি চালান নিয়ে ইজিবাইকে করে বাগআঁচড়ার দিকে যাচ্ছে। এমন খবরে বসতপুর মাদ্রাসা মোড় থেকে অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিল ও ইজিবাইক সহ তাকে আটক করা হয়।
আটকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার তাকে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST