ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:07 AM, November 5, 2020
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের শার্শায় ৭৬ বোতল ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার আসামি আইয়ুব আলী মোড়লকে (৩৫) আটক করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০ টার সময় শার্শা থানার শ্রীকোনা এলাকা থেকে তাকে আটক করে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ।
আটক আইয়ুব শার্শার বারীপোতা গ্রামের মৃতঃ ওলিয়ার রহমানের ছেলে।
শার্শা থানার অফিসার ইন-চার্জ বদরুল আলম খান জানান, মাদক পাচারের গোপন খবরে, শার্শা থানাধীন গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই এজাজুর রহমান শার্শা থানার শ্রীকোনা গ্রামস্থ রবিউল ইসলামের বাড়ির সামনে কাচা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ৭৬ বোতল ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার আসামি আইয়ুবকে আটক করে।
আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল তাকে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST