ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 6:26 PM, November 10, 2020
এসএম স্বপন(যশোর)অফিসঃ বাংলাদেশ সেনাবাহিনীকে শুভেচ্ছা উপহার স্বরূপ প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর দিয়েছে ভারত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে এসব ঘোড়া ও কুকুর বাংলাদেশে আনা হয়।
ভারতের উত্তর প্রদেশের ১৭ পদাতিক ডিভিশন সেনানিবাসের মেজর জেনারেল এনএস খুরুর বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুমায়ুন কবিরের কাছে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শুণ্য রেখায় ঘোড়া ও কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
সাভার ক্যান্টনমেন্টে থেকে আসা কর্নেল বেলায়েত হোসেন বলেন, “ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে ঘোড়া ও কুকুরগুলো প্রথমে কলকাতা সেনানিবাসে আনা হয়। পরে সেখান থেকে আজ পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়।
“চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০টি ঘোড়া ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দেবেন। তার প্রথম চালানের ২০টি ঘোড়া আজ বাংলাদেশে আসল।”
আর এ ঘোড়া ও কুকুরগুলো সাভার ক্যান্টনমেন্টে নেওয়া হবে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST