ঢাকা [english_date] | [bangla_date]
বুরহান উদ্দিন মুজাক্কির
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই মোহাম্মদ হোসেন (৫০) মারা গেছেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এর আগে, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলার আমিশা পাড়া ইউনিয়নরে দক্ষিণ বটগ্রামে তার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ হোসেন উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ বটগ্রামের রুহুল আমিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১১ নভেম্বর) নিজ বাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই কামাল হোসেন তার বড় ভাই মোহাম্মদ হোসেনকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতেই ছিলেন। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তিনি মারা যান।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
এ ঘটনায় অভিযুক্ত ভাইকে আসামি করে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST