বেনাপোলে আমদানিকৃত পণ্য বোঝাই ভারতীয় ট্রাক মদ সহ আটক

প্রকাশিত: 10:31 PM, November 18, 2020

বেনাপোলে আমদানিকৃত পণ্য বোঝাই ভারতীয় ট্রাক মদ সহ আটক

যশোর অফিসঃ বেনাপোলে ভারত থেকে আমদানিকৃত পণ্যের সাথে ২২ বোতল মদ থাকায় একটি ভারতীয় ট্রাক আটক করেছে যৌথভাবে কাস্টমস ও বিজিবি সদস্যরা।

বুধবার (১৮ নভেম্বর) রাতে পোর্ট থানার সামনে থেকে এ ট্রাকটি আটক করা হয়।

কাস্টমস সূত্র জানায়, ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন প্রকার কসমেটিক ও মেশিনারি পণ্যের সাথে মাদক আসছে, এমন গোপন খবরে ভারতীয় ট্রাক (ডব্লিউবি ৭৮-১৭৫০) আটক করা হয়। পরে ওই ট্রাকটিতে ২২ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।

উল্লেখ্য, ভারতীয় ট্রাকটিতে ৬ কনসারমেন্ট আমদানিকৃত ছিল। যার ৫ কনসারমেন্ট ৯ নং শেডে নামানোর পর অন্য চালানটি ৪০ নং শেডে নামানোর উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পরে ট্রাকটি পোর্ট থানার সামনে থেকে আটক করা হয়।

এ রির্পোট লেখা পর্যন্ত ট্রাকটিতে তল্লাশি চলছিল।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ