ঢাকা [english_date] | [bangla_date]
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ১৩ পিস (ওজন ১কেজি ৪৭৩ গ্রাম) সোনার বার সহ আশিক (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এ সোনার বার সহ তাকে আটক করা হয়।
আটক আশিক ঝিকরগাছা থানার উত্তর দেওলি গ্রামের সৈয়দ আলীর ছেলে।
বিজিবি জানায়, যশোর থেকে লোকাল বাসে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে একজন পাচারকারী রওনা হয়েছে, এমন গোপন সংবাদে আমড়াখালী চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। এসময় একটি লোকাল বাসে তল্লাশি চালালে আশিকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার কোমরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ১৩ পিস (ওজন ১কেজি ৪৭৩ গ্রাম) সোনার বার পাওয়া।
আটককৃত সোনার বারের মূল্য ১কোটি ৯ লক্ষ ২ শ’ টাকা বলে জানায় বিজিবি।
বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের ইনচার্জ সুবেদার শাহীন জানান, আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST