ঢাকা [english_date] | [bangla_date]
এসএম স্বপন(যশোর)অফিসঃ সক্রিয় শার্শা সীমান্তের মাদক ব্যবসায়ীরা। কিছুতেই থামছে না, তাদের মাদকের ব্যবসা। করোনা কালিন সময়ে তারা দেদারসে চালাচ্ছে মাদকের কারবার। আজ বুধবার রাতে ৩ কেজি ভারতীয় গাঁজা সহ মিলন মিয়া (২৫) ও সোহাগ হোসেন (২৬) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামের আব্দুল মজিদের ছেলে মিলন ও আবু বক্করের ছেলে সোহাগ।
বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, রাতে মাদক পাচারের গোপন সংবাদে বাগআঁচড়ার টেংরা মাকলার বিল এলাকায় পাঁকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ তাদেরকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST