ঢাকা [english_date] | [bangla_date]
এসএম স্বপন(যশোর)অফিসঃ বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ২৪ পিস স্যালাইন সহ জুয়েল রানা (২৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জুয়েল বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের শাহ আলম রাজার ছেলে।
আইসিপি বিজিবি সুবেদার আরশাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট এলাকার রেজাউল মার্কেটের সামনে পাকারাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ভারতীয় ২৪ পিস স্যালাইন সহ জুয়েলকে আটক করা হয়।
আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST