ঢাকা [english_date] | [bangla_date]
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি বোমা উদ্ধার করেছে পুলিশ।
তবে এ সময় বোমা তৈরির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
সোমবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রাম থেকে এ বোমা ৩টি উদ্ধার করা হয় ।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই চম্পা জানান, গোপন খবরে জানা যায়, কয়েকজন দুষ্কৃতকারী বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রামের দক্ষিণপাড়ার একটি বাঁশ বাগানের ভিতর বোমা তৈরি করছে। এমন সংবাদে এসআই রোকনুজজামান সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বোমা ৩টি উদ্ধার করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা ফেলে দূষ্কৃতকারী পালিয়ে যায় বলে তিনি জানান।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST