ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:38 PM, December 27, 2020
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের শার্শায় ৩৮০ বোতল ফেন্সিডিল সহ সোহাগ হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৭ ডিসেম্বর) ভোরে বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করে।
আটক সোহাগ শার্শা থানার ইছাপুর গ্রামের কিতাব আলী বিশ্বাসের ছেলে।
বাগআঁচড়া ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমান ফেন্সিডিল এনে ইছাপুর বিলের (মাঠের) মধ্যে অবস্থান করছে।
এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৩৮০ বোতল ফেন্সিডিল সহ সোহাগকে আটক করা হয়।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST