ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:59 PM, January 6, 2021
শফিকুর রহমান, কলারোয়া:
সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল’র মানবিক উদ্যেগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আর্থিক সহায়তা পেলেন কলারোয়ার হরিনা গ্রামের দিনমজুর আশরাফুল ইসলামের কন্যা ও বিরল শিং আকৃতির টিউমারে আক্রান্ত শরীফা ।
বুধবার (৬ জানুয়ারি) বেলা ১২ টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার এ চেক হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত থেকে চেকটি হস্তান্তর করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি’র সাতক্ষীরা জেলা সমন্বয়কারী ও দৈনিক কাফেলার সাংবাদিক শফিকুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ।
এ সময় বিরল শিং আকৃতির টিউমারে আক্রান্ত শরীফাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তার ৫০ হাজার টাকার চেক তুলে দেন।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST