ঢাকা [english_date] | [bangla_date]
মোঃ সাগর মল্লিক
ঝুলনা ব্যুরোঃ
বাগেরহাটের শরণখোলায় ৫৩২ পিস ইয়াবাসহ খোকন তালুকদার (৪৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (৬ জানুয়ারি) শরণখোলা থানা অফিসার ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল খোকন তালুকদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ী থেকে ৫৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া খোকন উপজেলার উত্তর কদমতলা গ্রামের মোঃ ইসমাইল হোসেন তালুকদারের পুত্র ।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন। মাদক ব্যবসায়ী খোকন তালুকদারের বিরুদ্ধে শরণখোলা থানায় একাধিক মামলা রয়েছে বলে ওসি জানান।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST