ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:34 PM, January 13, 2021
এসএম স্বপন(যশোর)অফিসঃ ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী একটি ট্রাক থেকে ২০০ বোতল ফেন্সিডিল ও বিভিন্ন প্রকার ঔষধ জব্দ এবং ট্রাকটি আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার (১৩ জানুয়ারি) রাতে বেনাপোল স্থলবন্দরের টিটিআই টার্মিনাল থেকে এ ট্রাকটি আটক করা হয়।
এসময় ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়।
বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অনুপম চাকমা জানান, ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ট্রাকে মাদক আসছে। এমন গোপন খবরে স্থলবন্দরের টিটিআই টার্মিনাল থেকে
WD A-6603 ভারতীয় ট্রাকটি আটক করা হয়।
পরে ট্রাকটি কাস্টমস হাউজে এনে তল্লাশি করে ২০০ বোতল ফেন্সিডিল ও ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করা হয়।
এসময় ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST