ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:02 PM, January 16, 2021
গোলাম মোস্তফা খান। দা’কোপ।
দা’কোপ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সভাপতি চালনা পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী এলাকার সর্বস্তরের মানুষের সৎজন হিসাবে পরিচিত মরহুম আবুল খয়ের খানের ২৮ ডিসেম্বর ১ম ধাপের নির্বাচন চলাকালিন দুপুরের পরপরই মৃত্যুতে আজ ১৬ জানুয়ারী চালনা পৌরসভা মিলনায়তনে বিএনপি নেতা অসিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা সদরের সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু,বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ শফিকুল আলম মনা,সাধারন সম্পাদক আমির এজাজ খান,যুগ্ম সাধারন সম্পাদক আবু হোসেন বাবু,মরহুমের চাচা উপজেলা চেয়ারম্যান মুনসুর আলি খান,সাংবাদিক গোলাম মোস্তফা খান,সুপ্রীম কোর্টের আইনজিবী জেলা জাপা নেতা মহানন্দ সরকার,আওয়ামীলীগনেতা এবিএম রুহুল আমিন,জাহাঙ্গীর মোল্যা,সিপিবির শিক্ষক মহিবুল রহমান,রোস্তম আলি খান,শাকিল হোসেন দিলু,আব্দুল মান্নান খান,মোজাফফর হোসেন প্রমুখ। আলোচনার পরে মিলাদ শেষে তোবারক বিতরন করা হয়ে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST