ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:04 PM, February 11, 2021
গোলাম মোস্তফা খান,দাকোপ।
বিনয় সরদার,আওয়ামীলীগ দল পাগল সাধারন একজন মানুষ। উপজেলা আওয়ামীলীগের সদস্য,ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের কমিটির সাথে যুক্ত বেশ আগে থেকেই। মূল উদ্দেশ্য দলের সাথে জড়িত থেকে মানুষের জন্য কাজ করবেন,এলাকার উন্নয়ন করবেন। করছেন ঠিক সেই কাজ গুলো। গত ৭/৮ বছরে খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান,
চেয়ারম্যানের সহধর্মিনী জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মেহের নিগার স্বপ্নার মাধ্যমে কোটি কোটি টাকা বাজেট করে অবহেলিত বানি শান্তা ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন ও মসজিদ,মন্দিরের যথেষ্ট উন্নয়ন করেছেন বলে বাণিশান্তার অনেকের সাথে আলাপ করে জানা যায়। অনেকে এবার বিনয় সরদার কে বানিশান্তা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দেখতে চায়। উন্নয়নের সার্থে, ভালবাসার টানে। এ বিষয় বিনয় সরদারের সাথে আলাপ করলে জানান ভোটাররা চাইলে আমি চেয়ারম্যান প্রার্থী হতে রাজি আছি, আর না চাইলেও দলে থেকে এলাকার জন্য কাজ করে যাবো। বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST