ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 6:39 AM, March 5, 2021
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে নাজমুল হাসান অপু (২৮) নামে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত এক পলাতক আসামীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকা থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক অপু বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজা প্রাপ্ত আসামী অপু গোপনে এলাকায় ফিরে বিচরণ করছে। এমন খবরে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার এসআই মফিজুর জানান, আটক আসামীকে বিচারার্থে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST