ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:16 PM, March 10, 2021
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের শার্শা উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সাথে বুধবার ১০ মার্চ সকাল ১১টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সৌজন্য সাক্ষাতসহ
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, সহকারী প্রোগ্রামার (আইসিটি) আহসান কবির সহ শার্শা উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
এসময় নবাগত নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা বলেন, আমি জনগণের সেবক।
জনগণের সেবা করতে চাই। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। সেইসাথে
উপজেলার প্রভূত উন্নয়ন অগ্রগতি ও আইন শৃঙ্খলা রক্ষায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকগণ উন্নয়নমূলক সম্ভবনাময়ী সকল কাজে প্রশাসনকে অতীতের ন্যায় সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST