বেনাপোলে অস্ত্র ও গুলি সহ অস্ত্র ব্যবসায়ী আটক ।

প্রকাশিত: 12:48 AM, July 9, 2021

বেনাপোলে অস্ত্র ও গুলি সহ অস্ত্র ব্যবসায়ী আটক ।

এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি সহ মাজহারুল ইসলাম মিন্টু (৪৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক মিন্টু পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।

২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মশিউর রহমান জানান, অস্ত্র বেচাকেনার গোপন সংবাদে পুটখালি ক্যাম্পের হাবিলদার মামুনুর রশিদের নেতৃত্বে একটি টহল দল বালুন্ডা গ্রামের উত্তরপাড়ার বাবুর বাড়ির পিছনে অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি সহ তাকে আটক করে।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ