ঢাকা [english_date] | [bangla_date]
এসএম স্বপন,(যশোর)অফিসঃ বেনাপোল সীমান্ত থেকে ৩ কেজি গাঁজা ও একটি বাইসাইকেল সহ মনিরুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকালে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক মনিরুল বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের ছিদ্দিক আলীর ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামস্থ নুর ইসলামের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ৩ কেজি গাঁজা ও ১ টি পুরাতন বাইসাইকেল সহ তাকে আটক করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST