ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 6:56 PM, February 1, 2022
গোলাম মোস্তফা খান,দাকোপ খুলনা
দাকোপ সদর চালনাবাজারে নির্বাহী কর্মকর্তার বাস ভবনের পাশেই লেকে ময়লা দূর্গন্ধযুক্ত পানি ও কচুরিপানায় ভর্তি হয়ে আছে দীর্ঘকাল।এই লেকে প্রতিদিন এলাকার শত শত লোক গোসল করলেও উপজেলা প্রশাসন ও পৌরসভা ভবনের কাছেই এ অবস্থার সৃষ্টি হলেও বিষয়টির সঠিকভাবে কেউ সমাধান করছেন না বলে এলাকার ভুক্তভোগিদের অভিযোগ। লেকের পাশেই বসবাসরত দোকানদার ও আবাসিক এলাকার লোকজন জানান কিছুকাল আগে কচুরিপানা কিছুটা পরিস্কার করলেও তা ভালভাবে সম্পূর্ন টুকু না করায় লেকের দক্ষিনদিকে আবার ভর্তি হয়ে গেছে এবং পানিপচে দূর্গন্ধ ছুটছে দিনরাত । এলাকাবাসি আরো জানান একটি উপজেলা সদরের কেন্দ্রবিন্দুতে একটি লেকের হাল এমন হয়ে থাকাটা সত্যিই দুঃখজনক ঘটনা,আমনা সত্তর এর প্রতিককার চাই।নিউজের সাথে ছবিটি আজ মঙ্গলবার বেলা ১টার সময় তোলা।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST