ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:08 PM, February 12, 2022
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১২৬ বোতল ফেনসিডিল সহ সালেহা খাতুন (৪৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ ফেব্রুয়ারী) সকালে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক সালেহা বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় মধ্যপাড়ার নুর নবীর স্ত্রী।
পুলিশ জানায়, এক নারী মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান পাচার করছে, এমন গোপন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম আসামির নিজ বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে ১২৬ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST