ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:21 PM, February 28, 2022
গোলাম মোস্তফা খান,খুলনা
বিস্ফোরক মামলায় খুলনার একটি আদালত জেএমবি খুলনা বিভাগীয় প্রধান জিয়াউর রহমান ওরফে সাগর ওরফে সাব্বির কে ২০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার জরিমানাসহ অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। নাটোর জেলার বাঘাতিপাড়া উপজেলার মাইরখোলা এলাকার গেদু মোলা ওরফে গেদু মিস্ত্রির ছেলে সে।
খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের আইনজীবী কাজী সাব্বির আহমেদ
আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৯ ডিসেম্বর রাত পৌনে ১২ টার দিকে মিয়াপাড়া হতে র্যাবের হাতে গ্রেপ্তার হয় জেএমবি খুলনা বিভাগীয় প্রধান জিয়াউর রহমান ওরফে সাগর ওরফে সাব্বিরকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে জঙ্গীবাদের সাথে জড়িত বলে র্যাবের কাছে স্বীকার করে। এরপর তার দেখানো স্থান থেকে র্যাব দৌলতপুর থানাধীন রৈবরাগীপাড়া যশোর ছাত্রাবাসের একটি কক্ষ হতে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
৩০ ডিসেম্বর রাতে র্যাবের ডিএডি ইউনুছ আলী বাদী হয়ে দৌলতপুর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ২০০৬ সালের ১৯ জানুয়ারি দৌলতপুর থানার এসআই জাহেদুল হক সরকার তাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৩ জন সাক্ষ্য আদালতে স্বাক্ষী প্রদান করেন।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST