ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 3:29 PM, March 7, 2022
এসএম স্বপন(যশোর)অফিসঃ বেনাপোল স্থল বন্দর এলাকা থেকে এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে ভারতে তেল পাচারের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা সহ বেনাপোল বাজারে সয়াবিন তেলের মূল্য যাচাই করা হয়েছে।
সোমবার (০৭ মার্চ) বেলা ১২ টার সময় এ জরিমানা আদায় করা হয়।
বেনাপোল এনএসআই এর সহকারী পরিচালক ফরহাদ জানান, আমাদের কাছে গোপন খবর আসে, পাচারকারীরা ভারতে তেল পাচারের উদ্দেশ্যে সীমান্তের সততা স্টোরে মজুদ করছে। এমন তথ্যের ভিত্তিতে
বিষয়টি শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়াকে অবহিত করা হলে, মোবাইল কোর্টের মাধ্যমে সততা স্টোরের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাকে সতর্ক করা হয় পরবর্তীতে ভারতে তেল বিক্রি করা হলে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছর জেলসহ ফৌজদারি মামলা দেওয়া হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহি অফিসার মীর আলিফ রেজা জানান, দেশের সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি রোধে বেনাপোল বাজারের বিভিন্ন স্টোরে মূল্য তালিকা সহ পণ্যের মান যাচাই করা হয়। মূল্যবৃদ্ধি রোধে এমন অভিযান চলবে বলে তিনি জানান।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST