ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 10:58 PM, March 22, 2022
যশোর অফিস: বেনাপোল চেকপোষ্ট দিয়ে সাউথ এশিয়ান ক্রস কান্ট্রি চ্যাম্পিয়ানশিপ খেলায় অংশগ্রহন করতে ১৭ সদস্যর বাংলাদেশ এ্যাথলেটিক্স এর একটি প্রতিনিধি দল ভারতে প্রবেশ করেছে। ভারতের কোহিমা নাগাল্যান্ড শহরে এ প্রতিযোগিতা শুরু হবে আগামী ২৬ মার্চ।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় বাংলাদেশ এ্যালেটিক্স ফেডারেশনের সাধারন সম্পাদক আব্দুর রকিব মন্টু জানায়, ভারতের অন্ধপ্রদেশের কোহিমা, নাগাল্যান্ড শহরে ৪টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান ক্রস কান্ট্রি চ্যাম্পিয়ানশীপ গেমস। এ গেমসে অংশগ্রহন করতে বাংলাদেশ থেকে মোট ১৭ জন যাচ্ছে। এর মধ্যে খেলোয়াড় রয়েছে ১২ জন, টিম ম্যানেজার ১ জন, কোচ ২ জন ও অফিসিয়াল স্টাফ রয়েছে ২ জন।
টিম ম্যানেজার শাহ আলম জানায়, বাংলাদেশের খেলোয়াড়রা ৪ টি ক্যাটাগরিতে খেলায় অংশগ্রহন করবেন।
ক্যাটাগরি হলো, ১। ১০ কিলোমিটার (পুরুষ) ২। ১০ কিলোমিটার (মহিলা) ৩। ৮ কিলোমিটার (অনুর্ধ-২০ পুরুষ) ৮ কিলোমিটার (অনুর্ধ-২০ মহিলা)। দলটি ২৯ মার্চ দেশে ফিরে আসবে বেনাপোল চেকপোষ্ট দিয়ে।
ইন্ডিয়ান এ্যাথলেটিক্স ফেডারেশনের আয়োজনে খেলাটি ২৬ মার্চ অনুষ্ঠিত হবে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST