ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:46 PM, March 27, 2022
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের বেনাপোলে পৃথক দুটি অভিযানে ৪৭ বোতল ফেনসিডিল সহ একাধিক মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ।
রবিবার (২৭ মার্চ) বিকেলে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার
কাগজপুকুর পশ্চিমপাড়ার তবিবার রহমানের ছেলে ইয়াছিন আরাফাত (৩০) ও পুটখালী পূর্বপাড়ার জলিল হুজুরের ছেলে সম্রাট হোসেন (৩৫)।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে,
বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বেনাপোল বলফিন্ডের পশ্চিমপাশে পাকা রাস্তার উপর হতে ৪২ বোতল ফেনসিডিল সহ ইয়াসমিনকে আটক করে।
অপরদিকে, বেনাপোল পোর্ট থানার দক্ষিন বারপোতা গ্রামস্থ পাপড়াতলা এলাকা থেকে ৫ বোতল ফেনসিডিল সহ সম্রাটকে আটক করে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ
কামাল হোসেন ভূঁইয়া জানান, এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় দুইটি পৃথক পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST