ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:41 PM, March 28, 2022
যশোর অফিসঃ বেনাপোল স্থলবন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার (২৮ মার্চ) সকাল ১০ টার সময় হঠাৎ করেই এই বোমাবাজির ঘটনা শুরু হয়।
দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে।
নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, এখন পর্যন্ত ৭০টির মতো বোমা বিস্ফোরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাজ করছে পুলিশ।
ঘটনার পর বেনাপোল স্থলবন্দরে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে বলে জানান তিনি।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST