ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:41 PM, March 31, 2022
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি সচল লোহার তৈরী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন সহ খুন, অস্ত্র, বিস্ফোরক ও মাদক সহ ৯ মামলার আসামি সাত্তার মোড়লকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃত সাত্তার বেনাপোল পোর্ট থানার উত্তর বারপোতা গ্রামের মৃতঃ জাহান আলী মোড়লের ছেলে।
পুলিশ জানায়, গোপন খবরে জানতে পেরে, বেনাপোল পোর্ট থান এসআই রোকনুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সাত্তারকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসত বাড়ীর পূর্ব পার্শ্বে গোয়াল ঘরের ভিতরে বিচালির মধ্যে হইতে একটি সচল লোহার তৈরী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST