ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:18 PM, May 17, 2022
এসএম স্বপন(যশোর)অফিসঃ ঐতিহাসিক ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) বিকাল ৫ টার সময় বেনাপোল ছোট আঁচড়া মোড়ে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ আনন্দ র্যালিটি বের করা হয়।
এসময় শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামানের নেতৃত্বে র্যালিটি বেনাপোল বাজার প্রদক্ষিন শেষে কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
র্যালিটিতে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহাতাব উদ্দিন, যশোর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছালমা আলম, বেনাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাহাজ্জেল হোসেন, বেনাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সহিদ, বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আহাদুজ্জামান বকুল, শার্শা উপজেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলি মন্টু, সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাঃ সম্পাদক কামাল হোসেন, ফরহাদ হোসেন শাওন, পৌর ছাত্র লীগের সভাপতি আল মামুন সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST