ঢাকা [english_date] | [bangla_date]
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী নজরুল ইসলামকে (৪০) গ্রেফতার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা।
শনিবার (৪ জুন) ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নজরুল শার্শা থানার সরদার বারিপোতা গ্রামের মৃতঃ মুকছেদ আলী মন্ডলের ছেলে।
ডিবি পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম ও এসআই রাজেশ কুমার দাস দ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী নজরুলকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রুপন কুমার সরকার।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST