ঢাকা [english_date] | [bangla_date]
যশোর অফিসঃ যশোরের শার্শা সীমান্ত থেকে ১৬ পিচ সোনার বার সহ (১ কেজি ৮৪৬ গ্রাম ওজনের) জনি (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (১৭ আগষ্ট) সকালে উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, ভারতে সোনা পাচারের উদ্দেশ্যে পাচারকারী গোগা সীমান্তে অবস্থান করছে, এমন গোপন খবরে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই এলাকার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এলাকা হতে অভিযান চালিয়ে জনিকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ১৬ পিচ সোনার বার উদ্ধার করে।
যার আনুমানিক মূল্য প্রায় ১কোটি ৫৩ লাখ টাকা। আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবি।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST