ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:18 PM, September 10, 2022
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের বেনাপোল থেকে ৪ কেজি গাঁজাসহ শাওন হোসেন (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা।
শনিবার (১০ সেপ্টেম্বর) ভোরে তাকে আটক করা হয়।
আটক শাওন শার্শা থানার নটাদিঘা গ্রামের হাসান আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবর, বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা গ্রামস্থ ধানের চাতালের সামনে পাঁকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী শাওনকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানান ডিবি পুলিশ।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST