ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:35 PM, September 12, 2022
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের বেনাপোল থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি বাইজিদ (৩১) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা গ্রামস্থ আসামীর নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ।
আটক বাইজিদ বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা গ্রামের নুর উদ্দিনের ছেলে।
বেনাপোল পোর্ টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, মাদক বেচাকেনার গোপন খবরে, তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে এ বিষয়ে থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে। এবং আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে বলে তিনি জানান।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST