ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:18 PM, September 23, 2022
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের শার্শা সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ তালিকাভুক্ত ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোরে ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে শার্শাথানার মহিষাকুড়া দক্ষিনপাড়া সাকিনস্থ গ্রামে অভিযান পরিচালনা করে। আসামী শাহাবাজের বসতবাড়ির গোয়াল ঘর থেকে ১ পিস দুনালা বন্দুক ৬ পিস বারো বোর কার্তুজ উদ্ধার করে।
এসময় আটক করা হয়, শার্শা থানার মহিষাকুড়া গ্রামের মৃত নুর আলী মন্ডলের ছেলে শাহাবাজ মন্ডল (৬০), আবেদার রহমানের মোল্লার ছেলে জসিম উদ্দিন (৩৩), আমীর আলী মোড়লের ছেলে সাহেব আলী বিল্লাল (৪০)। সর্বসাং-মহিষাকুড়া।
আসামীরা অস্ত্র প্রদর্শনপূর্বক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের সৃষ্টি করে জুন মাসে নির্বাচিত মেম্বার বাবলুকে হত্যা করেছিল। তাছাড়া তারা একটা সংঘবদ্ধ হয়ে এলাকায় চাঁদাবাজি, হত্যা, মাদক ব্যবসা করে আসছিল।
উল্লেখ্য যে, ১নং আসামী শাহাবাজের বিরুদ্ধে ইতোপূর্বে ২টা অস্ত্র, ২টা হত্যা, ৩টা মাদক মামলাসহ ১২টা মামলা রয়েছে। ২নং আসামী জসিম এর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ ৪ টা মামলা রয়েছে। ৩নং আসামী বিল্লালের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ ৩টা মামলা রয়েছে।
যশোর গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত শার্শা থানায় মামলা রুজু করা হয়েছে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST